মার্কিন বিশেষ দূতের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

নিউজ ডেস্ক | /DAILYNABARAJ24.COM

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডারের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

মঙ্গলবার (২৫ মার্চ) বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন, শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, এবং শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

বিশেষভাবে, পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি, শিশুদের পুষ্টি ও মানসিক বিকাশ, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

 

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রীর সিনিয়র চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, নারী উদ্যোক্তা ব্যারিস্টার মেহনাজ মান্নান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন ডি. এম. সালাহউদ্দিন মাহমুদ।


সম্পাদক ও প্রকাশকঃ ইফতেখার আহমেদ টিপু

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ

১২ বিপনন বা/এ, সোনারতরী টাওয়ার, বাংলামটর, শাহবাগ, ঢাকা, বাংলাদেশ।

© dailynabaraj24.com ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।